1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুই দিনের ঝড়ে লণ্ডভণ্ড রৌমারীর ভুট্টা ক্ষেত, দুশ্চিন্তায় কৃষক হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার কোনো কোনো মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চায় : তথ্যমন্ত্রী সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে: ডেপুটি স্পিকার রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমাবদ্ধতা থাকছে না : সড়ক মন্ত্রী পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ আসছে কণ্ঠশিল্পী চিশতি বিপ্লবের কন্ঠে জীবনমুখী গান ‘ল্যাংটা বিবেক’ ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত সংসদেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধের প্রভাবে শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল, আজও ২৪টি

ঈদযাত্রায় সড়কে ঝরল একই পরিবারের ৩ জনের প্রাণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১ ১১:২৫ am

রাজবাড়ী প্রতিনিধি : ঈদযাত্রায় রাজবাড়ীর পাংশায় সড়কে প্রাণ গেল একই পরিবারের তিনজনের। সোমবার রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক ও ত্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন।

নিহতরা হলেন- ইসহাক শেখ (৩৫), তার কন্যা শিখা (১০) ও পুত্র আব্দুল মালেক (৫)। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা সবাই কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার বাসিন্দা।

জানা গেছে, নিহত ইসহাক শেখ সাভারের একটি পোশাক কারখানায় কাজ করতেন। পরিবার নিয়ে সেখানেই থাকতেন। ঈদ উপলক্ষে পরিবারকে নিয়ে তিনি গ্রামের বাড়িতে আসছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী। তিনি বলেন, রাত পৌনে ১২টার দিকে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা একটি ত্রি হুইলার (মাহেন্দ্র) পাংশা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। বাকি ১ জনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান।

আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো তাদের পরিবারের কাছে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ