1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ৩ নদীর পানি বিপদসীমার ওপরে হেনস্তাকারীদের সর্বোচ্চ শাস্তি চান নাঈম হাসান রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস ১৪০ কোটি নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : সম্প্রচার মন্ত্রী প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুতের কর্মীরা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৪ বছর পর উন্মুক্ত হলো তুরস্কের ঐতিহাসিক সেলিমিয়ে মসজিদ নতুন সম্ভাবনার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত সরকার : মির্জা ফখরুল

ইসি ও এনআইডির ডিজিসহ ৭৯ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০ ৫:১৭ pm

নির্বাচন কমিশন সচিবালয় ও এর মাঠ পর্যায়ের মোট ৭৯ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলামও রয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আসাদুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনে আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মোট ৫৮ জন রাজস্ব খাতের। অবশিষ্ট ২১ জন আউটসোর্সিং খাতের জনবল। রাজস্ব খাতের ৫৮ জনের মধ্যে কর্মকর্তা ২৬ এবং কর্মচারী ৩২ জন। আউটসোর্সিং খাতের ২১ জনই কর্মচারী।

তিনি বলেন, করোনা আক্রান্তদের মধ্যে আটজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অবশিষ্টরা নিজ বাসভবনে হোম কোয়ারেন্টাইন/আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে কেউ মারা যাননি।

জানা যায়, পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম এখনো করোনায় আক্রান্ত। একদিন আগে তার স্ত্রী ও এক মেয়ের করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন।

প্রসঙ্গত, ১৮ আগস্ট পর্যন্ত সারাবিশ্বে দুই কোটি ২০ লাখ ৫৩ হাজার ১৩৫ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং সাত লাখ ৭৭ হাজার ৪৮৯ জন এ ভাইরাসে মারা গেছেন। বাংলাদেশে দুই লাখ ৭৯ হাজার ১৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং তিন হাজার ৬৯৪ জন প্রাণ হারিয়েছেন।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ