1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
মগবাজারে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার ‘সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো’ : স্বরাষ্ট্রমন্ত্রী টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার স্বাস্থ্যের ভারপ্রাপ্ত ডিজি হলেন ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ছাত্রদল নেতা নেতৃত্বে চলছে তেতুলিয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন মানুষের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে হবে:নেত্রকোনা পুলিশ সুপার চরফ্যাশনে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন ঢাকা থেকে ১১ দিনে ৩৬৭ ফ্লাইট বাতিল: বেবিচক

ইত্তেফাকের আরও ৫ সংবাদকর্মী করোনায় আক্রান্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২০ ৭:০৮ pm

দৈনিক ইত্তেফাকের সাতজন সংবাদকর্মী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৮ মে) পত্রিকাটির কম্পিউটার সেকশনের পাঁচজন কর্মীর কোভিড-১৯ পজিটিভ আসে। এর আগে আরও দুজন আক্রান্ত হয়েছেন। ইত্তেফাক সূত্রে এতথ্য জানা গেছে।

এখন পর্যন্ত সারাদেশে ৮০ জনের মতো সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে একজন মারা গেছেন। মৃত ওই সাংবাদিক হলেন দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ন কবীর খোকন। দুজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ জন সংবাদ কর্মী।

উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই সাংবাদিক হলেন দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান এবং দৈনিক সময়ের আলোর সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু।

জানা যায়, করোনার সঙ্গে যুদ্ধ করে এ পর্যন্ত সুস্থ হওয়া সংবাদকর্মীরা হলেন- ইন্ডিপেন্ডেন্ট টিভির একজন ক্যামেরাপারসন, যমুনা টিভির একজন রিপোর্টার এবং নরসিংদী প্রতিনিধি, দীপ্ত টিভির একজন, এটিএন নিউজের একজন রিপোর্টার, একাত্তর টিভির গাজীপুর প্রতিনিধি, বাংলাদেশের খবরের একজন রিপোর্টার, দৈনিক সংগ্রামের একজন, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পত্রিকার সম্পাদক, ভোরের কাগজের বামনা উপজেলা (বরগুনা) প্রতিনিধি, দৈনিক প্রথম আলোর একজন, দৈনিক আলোকিত বাংলাদেশের কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি এবং দৈনিক জনতার একজন।

উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাস আরও সাতজনের প্রাণ কেড়ে নিয়েছে। এতে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে হলো ২০৬। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৭০৯ জন। ফলে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ১৩৪।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ