1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুর্গাপুরে ৩ ধর্মের মানুষ উদ্বোধন করলো খালখনন কর্মসূচি ৪ দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় সেনাপ্রধান সহজ জয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী নেত্রকোনায় অক্ষয় তৃতীয়া উপলক্ষে মহাপুণ্য গঙ্গা স্নানে হাজারো পূণ্যার্থী বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা তীব্র হচ্ছে গরম : ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা, সতর্কবার্তা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির জন্য দায়ী নয় : বাণিজ্যমন্ত্রী ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু বগুড়া সিটি করপোরেশনের

ইতালিতে করোনায় প্রাণ কাড়লো আরও এক বাংলাদেশির

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ১০:২৮ am

ইতালির মিলানে করোনায় আক্রান্ত হয়ে মজিবুর রহমান মজু (৪৬) নামে এক বাংলাদেশি মারা গেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে মিলানোর সান পাওলো হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।(ইন্নলিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, তিনি করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন মিলানোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। অবশেষে বৃহস্পতিবার তিনি না ফেরার দেশে চলে যান।

তিনি দীর্ঘদিন মিলানোতে বসবাস করে আসছিলেন। মজু’র দেশের বাড়ি কুমিল্লা জেলায়। তার মৃত্যুতে মিলানে বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, ইতালিতে এ নিয়ে তিন বাংলাদেশি প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এর আগে আরও দুজন মারা গেছেন করোনায়।

মহামারীতে আক্রান্ত হয়েছেন আরও চার বাংলাদেশি। এরমধ্যে সোহেল নামে একজন মোটামুটি সুস্থ হয়ে বাসায় হোম কোয়ারান্টাইনে আছে ডাক্তারের পরামর্শে।

এদিকে ইতালিতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ফলে বাংলাদেশিসহ স্থানীয়দের উৎকন্ঠা বেড়েই চলেছে। বৃহস্পতিবার দেশটিতে আরও ৭৬০ জন মারা গেছে।

এনিয়ে ইতালিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৯১৫ জনে। মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ১৫ হাজার ২৪৫। দেশটির সরকার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে করোনা বিপর্যয়ে মোকাবেলায়।

ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ