1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় জগন্নাথদেবের রথযাত্রা উৎসব ও রথমেলায় হাজারো ভক্তের আগমন দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি সাবেক সেনা কর্মকর্তা আটক চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন আন্দোলনের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৮৭

ইংল্যান্ড সফরকে সামনে রেখে অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা, দলে নতুন ৩ মুখ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০ ৪:২৮ pm

ওয়েস্ট ইন্ডিজকে বধের পর পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত খেলছে ইংল্যান্ড। এর পর পাকিস্তানের বিপক্ষেই টি-টোয়েন্টি সিরিজ খেলবে জো রুটের দল। সেই সিরিজের পরই তেমন একটা বিশ্রাম পাচ্ছেন না ইংলিশরা। অসিদের বিপক্ষে নেমে পড়তে হবে তাদের। ইংল্যান্ড সফরে আগামী সেপ্টেম্বরে শুরুতেই তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া।

ইতিমধ্যে নিজেদের ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যেখানে রয়েছে তিনটি চমক। স্কোয়াডে রাখা হয়েছে নতুন তিন মুখ। তারা হলেন– রিলে মেরেডিথ, জশ ফিলিপ ও ড্যানিয়েল স্যামস। ইংল্যান্ডেই আন্তর্জাতিক ম্যাচে অভিষেক ঘটতে পারে এই তিনজনের। এই তিন চমক ছাড়াও দলে ফিরেছেন দুই অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও গ্লেন ম্যাক্সওয়েল।

সেপ্টেম্বরের ৪ তারিখ থেকে হ্যাম্পশায়ারের আগাস বোলে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ হবে ৬ ও ৮ সেপ্টেম্বর। পরে ওল্ড ট্র্যাফোর্ডে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে যথাক্রমে ১১, ১৩ ও ১৬ সেপ্টেম্বর। আগামী ২৩ আগস্ট ২১ সদস্য নিয়ে ইংল্যান্ডের পথে উড়াল দেবে অসিরা।

অস্ট্রেলিয়া স্কোয়াড : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিনস (সহঅধিনায়ক), জশ হ্যাজলউড, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, ড্যানিয়েল স্যামস, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যান্ড্রু টা, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ