1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আসামির হাতে পুলিশ কর্মকর্তা খুন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০ ১১:৩০ pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলায় আসামির হাতে আমির হোসেন (৩৫) নামে পুলিশের এক এএসআই খুন হয়েছেন।

শুক্রবার বিকাল পাঁচটার দিকে উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারে এই ঘটনা ঘটে।

নিহত আমির ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ জেলা সদরের দিয়ারচর গ্রামের মোনতাজ আলীর ছেলে।

এই ঘটনায় আহত মণি শঙ্কর চাকমা নামে থানার আরেক এএসআইকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারী পরোয়ানাভুক্ত মাছিহাতা ইউনিয়নের চান্দপুর গ্রামের মুছা মিয়ার ছেলে মামুন মিয়াকে ধরতে সহকর্মী মণি শঙ্করকে নিয়ে অভিযানে যান এএসআই আমির।

চান্দপুর বাজার এলাকায় মামুনকে ধরতে গেলে তিনি ধারালো অস্ত্র দিয়ে আমির ও মণি শঙ্করের উপর আক্রমণ করেন। এ ঘটনায় গুরুতর অবস্থায় আমিরকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবিএম মুসা জানান, হাসপাতালে আনার আগেই এএসআই আমিরের মৃত্যু হয়েছে। তার বুকের দুই পাশে আঘাতের চিহ্ন রয়েছে। ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই আমিরের মৃত্যু হয়েছে।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোজাম্মেল হোসেন রেজা জানান, আসামি ধরতে যাওয়ার পর হঠাৎ করে ছুরিকাঘাত করেছে আসামি। এতে এএসআই আমির হোসেনের মৃত্যু হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ