1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন,শাশুরিকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু রাত ২টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাইনি : সংসদে জামায়াতের এমপি ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাবেন যারা কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনার ঘোষণা প্রবাসীদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান

আব্দুল লতিফ নেজামী আর নেই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২০ ৯:৫৯ pm

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১১ মে) রাত ৮টা ২৫ মিনিটে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সায়েদাবাদের বাসায় ইফতারের পর ওজু করতে গিয়ে পড়ে যান তিনি। তারপর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

আব্দুল লতিফ নেজামীর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

মৃত্যুকালে আবদুল লতিফ নেজামীর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

২০১২ সালে মুফতি ফজলুল হক আমিনীর ইন্তেকালের পর ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হন মাওলানা আবদুল লতিফ নেজামী। দলটি আগে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের গুরুত্বপূর্ণ শরিক থাকলেও কয়েক বছর আগে ঘোষণা দিয়ে জোট ত্যাগ করেন তারা।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ