1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে এআরটি চুক্তি স্বাক্ষর বাংলাদেশের, শুল্কহার কমে ১৯ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা রোমাঞ্চ ও নেতৃত্ব বিকাশে আমরা স্কাউট গ্রুপ, ঢাকা’র ২য় অ্যাডভেঞ্চার ক্যাম্প–২০২৬ গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান সন্ত্রাসীদের ছাড়াই বিএনপি সামনে এগিয়ে যাবে : নয়ন বিএনপির গণমিছিলের প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অর্ধশতাধিক দগ্ধ মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা: ইসি সচিব সচিবদের সঙ্গে বৈঠকে নির্বাচনের স্বচ্ছতা ও সংস্কারের বার্তা প্রধান উপদেষ্টার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে : বাণিজ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১ ৫:৩৭ pm

আগামী ৩১ আগস্ট পর্যন্ত সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।
শুক্রবার দেশটির ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর আগে ৩১ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করা ছিল। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ডিজিসিএ’র পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বিমান চলাচলের ওপরে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩১ আগস্ট রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হলো। তবে পণ্যবাহী বিমানগুলোর পাশাপাশি এয়ার বাবল ও বন্দে ভারত মিশনের অন্তর্ভুক্ত বিমানগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

প্রসঙ্গত, ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর গত ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। তবে ২০২০ সালের মে মাস থেকে ‘বন্দে ভারত মিশন’-এর অধীনে বিশেষ আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু রয়েছে।

এদিকে ভারতে করোনাভাইরাসে মৃত্যু ফের বেড়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৯৩ জনের। এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৮১০ জনের।

এর আগে ভারতে মঙ্গলবার ১৩২ দিন পর দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নিচে নামার পর থেকে আবারও বেড়ে চলেছে সংক্রমণ। শুক্রবার আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২৩০ জন। এর আগে বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিলেন ৪৩ হাজার ৫০৯ জন। বুধবার আক্রান্ত হয়েছিলেন ৪৩ হাজার ৬৫৪ জন। তবে অন্যান্য দিনের তুলনায় শনিবার দৈনিক সংক্রমণ কিছুটা কমেছে।

শুক্রবার ভারতে করোনাক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। এর আগে বৃহস্পতিবার মৃত্যু হয়েছিল ৬৪০ জনের।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

মাসিক আর্কাইভ