1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
আলগারচরে পুলিশের মাদকবিরোধী অভিযান চায়না অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড: ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে দলই সিদ্ধান্ত নেবে হাওর অঞ্চলের প্রাথমিক শিক্ষায় নতুন পরিকল্পনা হচ্ছে : ববি হাজ্জাজ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬০, মামলা ২৫ ভরিতে সোনার গহনার দাম বাড়লো ২২১৬ টাকা সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী
ভারতে বিদ্যুৎকেন্দ্রে আগুন

আটকেপড়া সেই ৯ জনের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০ ১১:১২ am

ভারতের তেলেঙ্গানা রাজ্যে জলবিদ্যুৎ কেন্দ্রে আগুনের ঘটনায় ভেতরে আটকেপড়া সেই ৯ জনের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে আনন্দাবাজার পত্রিকা।

মৃতদের মধ্যে রয়েছেন একজন ডিভিশন ইঞ্জিনিয়ার, ৪ জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, দুজন জুনিয়র প্ল্যান্ট অ্যাসিস্ট্যান্ট এবং একটি বেসরকারি ব্যাটারি সংস্থার দুজন কর্মী।

বৃহস্পতিবার রাতে শ্রীশৈলম প্ল্যান্টের এক নম্বর ইউনিটে আগুন লাগে। সেই সময় ২০ জন কর্মী ভেতরে ছিলেন। ১১ জনকে উদ্ধার করা সম্ভব হলেও আটকা পড়েন ৯ জন। আজ তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শ্রীশৈলম বাঁধের তীরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটিতে আগুন লাগে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিদ্যুৎমন্ত্রী জগদীশ রেড্ডিসহ অন্যান্যরা। তারা জানিয়েছেন, আগুন নেভার পর তদন্ত শুরু হবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ