1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
স্বায়ত্তশাসন লাভ করেছে সুপ্রিম কোর্ট, গঠন হচ্ছে বাণিজ্যিক আদালত : প্রধান বিচারপতি জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার ৫ম সাব-অর্ডিনেট বন্ডের উদ্বোধন ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ভর্তি ৪৮৬ চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন চিকিৎসকরা ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই লন্ডন নেওয়া হবে খালেদাকে ‘বাগবিতণ্ডা’র ঘটনায় চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর

আজ সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে না

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০ ১১:৩১ am

আজ রবিবার (২১ জুন) চলতি বছরের প্রথম বলয় গ্রাস সূর্যগ্রহণ হবে। বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা না গেলেও বিশ্বের বহুদেশ থেকে ‘রিং অব ফায়ার’ দেখা যাবে। বাংলাদেশে এই গ্রহণ শুরু হওয়ার কথা বেলা ১১টা ২৩ মিনিটে।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে সারাদেশের আকাশ মেঘলা। বিশেষ করে উত্তর দিকের আকাশ। ফলে বাংলাদেশ থেকে এই গ্রহণ নাও দেখা যেতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে সকাল ৯টা ৪৬ মিনিটে। প্রথম দেখা যাবে কঙ্গো প্রজাতন্ত্রের ইম্পফোন্ডো শহরে। এরপর সকাল ১০টা ৪৮ মিনিটে কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে। সেটি দেখা যাবে কঙ্গোর বোমা শহর থেকে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে ভারতের যোশিমঠ শহর থেকে বেলা ১২টা ৪০ মিনিটে। গ্রহণ শেষ হওয়া দেখা যাবে ফিলিপাইনের সামার শহর থেকে দুপুর ২টা ৩১ মিনিটে। আর গ্রহণ শেষ হবে ফিলিপাইনের মিন্দানাও শহরে বেলা ৩টায় ৩৪ মিনিটে।

আবহাওয়া অফিস জানায়, ঢাকায় এই গ্রহণ দেখা যাবে বেলা ১১টা ২৩ মিনিটে। পূর্ণ গ্রহণ দেখা যাবে ১টা ১২ মিনিটে, শেষ হবে ২টা ১৪ মিনিটে। প্রায় একই সময়ে দেশের অন্য বিভাগীয় শহরগুলোতে এই গ্রহণ দেখা যাবে। তবে মিনিটের হিসাবে কিছুটা কম বেশি হবে।

এদিকে, সঞ্চারণশীল মেঘের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ