1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
টানা এক সপ্তাহ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ঢাকায় কমতে পারে দিনের তাপমাত্রা, আবহাওয়া থাকবে শুষ্ক বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের ৩০০ আসনের ‘অনুসন্ধান ও বিচারিক কমিটি’ করল ইসি হাদির ওপর হামলায় সন্দেহভাজন দুজনের পাসপোর্ট ব্লক, আটক ৩ সম্ভাব্য প্রার্থীকে গুলি, আমার মাথার ওপর বাজ পড়েছে : সিইসি এমপিদের সব কাজের এখতিয়ার দিলে অনিয়ম হবেই: দুদক চেয়ারম্যান ভারতের মাটি কখনো বাংলাদেশের স্বার্থবিরোধী কার্যক্রমে ব্যবহার হয়নি বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি হাদির হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেফতার করে ফেরত পাঠানোর আহ্বান

আজ নতুন মুদ্রানীতি প্রকাশ করবে কেন্দ্রীয় ব্যাংক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০ ১১:০৮ am

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত অর্থনীতি। এমন নাজুক পরিস্থিতিতে বেসরকারি ঋণ বাড়ানো চ্যালেঞ্জ নিয়ে আজ বুধবার (২৯ জুলাই) ২০২০-২১ অর্থবছরের নতুন মুদ্রানীতি প্রকাশ করবে কেন্দ্রীয় ব্যাংক।

প্রতিবার সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মুদ্রানীতি ঘোষণা করেন। তবে এবার করোনার কারণে আনুষ্ঠানিকতা ছাড়া শুধু ওয়েবসাইটে প্রকাশ করা হবে নতুন মুদ্রানীতি।

নতুন মুদ্রানীতিতে সরকার ঘোষিত প্রণোদনার ঋণ সঠিকভাবে বাস্তবায়নের বিষয়েও ব্যাংকগুলোর জন্য দিক-নির্দেশনা থাকবে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য রাখতে কেন্দ্রীয় ব্যাংক আগে বছরে দুইবার মুদ্রানীতি প্রণয়ন ও প্রকাশ করত। ছয় মাস অন্তর এই মুদ্রানীতি একটি অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই মাসে এবং অন্যটি জানুয়ারি মাসে প্রকাশ করা হতো। কিন্তু গতবছর থেকে অর্থবছরের সঙ্গে সামঞ্জস্য রাখতে বছরে দুইবার নয়, একবার মুদ্রানীতি ঘোষণার নিয়ম চালু করা হয়েছে।

দেশের আর্থিক ব্যবস্থাপনায় মুদ্রানীতি খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, অভ্যন্তরীণ সম্পদ, বৈদেশিক সম্পদ কতটুকু বাড়বে বা কমবে এর একটি পরিকল্পনা তুলে ধরা হয়।

এদিকে মহামারিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে। বিশেষ করে প্রণোদনার মাধ্যমে ক্ষুদ্র, মাঝারি শিল্প, বড় শিল্প ও সেবাখাত, রফতানি ও কৃষিসহ সব পর্যায়ে উৎপাদন ঠিক রাখতে ঋণ জোগান বাড়ানোর লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। এজন্য সরকারের সুদ ভর্তুকির আওতায় কম সুদে ঋণের জন্য কয়েকটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এসব তহবিল থেকে ঋণ বিতরণের মাধ্যমে উৎপাদন বাড়ানো এবং কর্মসংস্থান ঠিক রাখা অন্যতম লক্ষ্য। সরকার নির্ধারিত ৮ দশমিক ২০ শতাংশের কাছাকাছি জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন এবং মূল্যম্ফীতি ৫ দশমিক ৪০ শতাংশে সীমিত রাখার লক্ষ্যকে সামনে রেখে মুদ্রা সরবরাহ বাড়ানোর প্রাক্কলন করা হবে নতুন মুদ্রানীতিতে।

সদ্যসমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করা হয়েছিল ১৪ দশমিক ৮০ শতাংশ। কিন্ত অর্জন হয় মাত্র ৮ দশমিক ৬১ শতাংশ, যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম। ২০১৮-১৯ অর্থবছরে বেসরকারি খাতে ঋণ বাড়ানোর লক্ষ্যমাত্রা ছিল ১৬ দশমিক ৫০ শতাংশ। তবে শেষ পর্যন্ত প্রবৃদ্ধি হয় ১১ দশমিক ২৯ শতাংশ। এর আগের অর্থবছর শেষে প্রবৃদ্ধি হয়েছিল ১৬ দশমিক ৯৫ শতাংশ।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ