1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ঈদযাত্রায় গণপরিবহণ সংকট, ট্রাক-পিকআপে বাড়ি ফিরছে মানুষ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলেই ব্যবস্থা নেবে পুলিশ : আইজিপি সদরঘাটে নিরাপত্তা জোরদার, যাত্রীদের তল্লাশিতে কোস্ট গার্ড মেট্রো ট্রেন শুধু ঈদের দিন বন্ধ থাকবে যমুনা সেতু মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ, ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি টাকা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: শেখ রবিউল আলম ঈদ ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার, সন্দেহজনক চলাচলে সতর্ক থাকার আহ্বান ঘরমুখো মানুষের স্রোত, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন স্বস্তির আশায় গাবতলী-কল্যাণপুরে ঘরমুখো মানুষের জটলা, বাড়তি ভাড়ার অভিযোগ

আজ থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১ ১১:৪৮ am

চলমান সর্বাত্মক লকডাউনের মধ্যেই অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

বুধবার লকডাউন বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়, বর্ধিত সময়সীমায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে আজ থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল করবে।

গত ৩ আগস্ট সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে দেশে চলমান বিধিনিষেধ আরও পাঁচ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্বান্ত অনুযায়ী, ১১ আগস্ট থেকে রোটেশন পদ্ধতিতে গণপরিবহণ, লঞ্চ ও ট্রেন চলাচল করবে বলেও জানানো হয় ওই বৈঠকে। সেইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে ও টিকা গ্রহণ সাপেক্ষে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।

তবে প্রজ্ঞাপন অনুযায়ী, শুক্রবার থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল করবে।

এর আগে গত ১ জুলাই থেকে সরকারের আরোপ করা কঠোর বিধিনিষেধের কারণে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে, দেশের বিভিন্ন বিভাগীয় শহরের আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের বিক্ষোভের মুখে তাদের জন্য সীমিত পরিসরে ২ জুলাই থেকে ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হয়।

পরে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করায় আবারও ফ্লাইট চালু হয়। ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সর্বসাধারণের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে চলাচলে আবারও নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে ফ্লাইট চালু ছিল, এতে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা চলাচল করতে পারতেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

মাসিক আর্কাইভ