1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে এআরটি চুক্তি স্বাক্ষর বাংলাদেশের, শুল্কহার কমে ১৯ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা রোমাঞ্চ ও নেতৃত্ব বিকাশে আমরা স্কাউট গ্রুপ, ঢাকা’র ২য় অ্যাডভেঞ্চার ক্যাম্প–২০২৬ গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান সন্ত্রাসীদের ছাড়াই বিএনপি সামনে এগিয়ে যাবে : নয়ন বিএনপির গণমিছিলের প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অর্ধশতাধিক দগ্ধ মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা: ইসি সচিব সচিবদের সঙ্গে বৈঠকে নির্বাচনের স্বচ্ছতা ও সংস্কারের বার্তা প্রধান উপদেষ্টার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে : বাণিজ্য উপদেষ্টা

আগামীকাল ঢাকায় আসছেন হাথুরুসিংহে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩ ৭:২৭ pm

দীর্ঘ ৬ বছর পর আবারও বাংলাদেশের ডেরায় ফিরছেন শ্রীলঙ্কান কোচ চান্দিকা হাথুরুসিংহে। দুই বছরের চুক্তিতে তিন ফরম্যাটের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে সদ্যই দায়িত্ব পেয়েছেন এই লঙ্কান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঝপথে বিসিবি সভাপতি জানিয়েছিলেন আসছে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবেন হাথুরুসিংহে। অবশেষে বিসিবির পক্ষ থেকে জানা গেছে আগামীকাল ২০ ফেব্রুয়ারি সোমবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে হাথুরুর।

টাইগারদের সঙ্গে দ্বিতীয় মেয়াদে হাথুরুর প্রথম অ্যাসাইনমেন্ট ইংল্যান্ডের বিপক্ষে রঙিন পোশাকের সিরিজ। যেখানে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-ইংল্যান্ড। সেই সিরিজকে মাথায় রেখে বাংলাদেশে এসে একদিন বিশ্রাম নিয়েই পরদিন জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করবেন হাথুরুসিংহে।

এই লঙ্কান কোচ এর আগে ২০১৪ সালে প্রথমবার বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করেছিলেন। তিন বছর কাজ করার পর চুক্তি থাকা সত্ত্বেও আচমকাই পদত্যাগ করেন হাথুরু। নিজ দেশ শ্রীলঙ্কা জাতীয় দলের দায়িত্ব নিতে উচ্চ বেতনে সেখানেই পাড়ি জমান এই কোচ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  

মাসিক আর্কাইভ