1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা হঠাৎ বিভ্রাটে বিপাকে ফেসবুক ব্যবহারকারীরা পল্লবীর প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, বছরজুড়ে ফ্রি চিকিৎসা দেওয়া হবে: আমিনুল হক দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি হয়েছে: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় ১২ দেশে ভূমিকম্প তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, শেখ হাসিনাসহ আসামি ৪১ জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি : খায়রুল কবির খোকন বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি ঢাকায় আজও ভ্যাপসা গরম, রয়েছে বৃষ্টি–বজ্রবৃষ্টির আভাস

আকাশপথ ভ্রমণে খরচ বাড়লো

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২০ ১১:১২ am

দেশে এবার আকাশপথে ভ্রমণের খরচ বেড়েছে। এখন থেকে প্লেনে যারা বিভিন্ন গন্তব্যে যাবেন, তাদের বিমানবন্দরের উন্নয়ন ও নিরাপত্তা বাবদ নতুন ফি পরিশোধ করতে হবে। রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর।

এর আগে গত জুলাই মাসে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিমানবন্দর ব্যবহারে এ সংক্রান্ত নতুন নোটিশ জারি করে।

বিমানবন্দরের উন্নয়ন ও নিরাপত্তা শক্তিশালী করার জন্য ১৬ আগস্ট থেকে নতুন ফি আরোপ করা হবে, সিদ্ধান্ত জানায় সংস্থাটি। সে অনুযায়ী, রোববার থেকে বিমানবন্দর ব্যবহারে গুনতে হবে নতুন ফি।

তবে যাত্রীকে সরাসরি ফি পরিশোধ করতে হবে না। প্লেনের টিকিটের সঙ্গে ভ্যাট ট্যাক্স বাবদ এই ফি কেটে নেওয়া হবে। ভ্রমণকারীর গন্তব্যের ওপর ভিত্তি করে এ ফি নির্ধারণ। দেশ হিসেবে টিকিটের মূল্য যেমন ভিন্ন, প্রায় তেমনি এ ফিও।

বেবিচকের সিদ্ধান্ত অনুযায়ী, সার্কভুক্ত দেশগুলোতে যাওয়া যাত্রীদের প্রতি টিকিটের জন্য উন্নয়ন ফি হিসেবে পাঁচ ডলার ও নিরাপত্তা ফি হিসেবে ছয় ডলার দিতে হবে। এছাড়া আন্তর্জাতিক গন্তব্যে যাওয়া যাত্রীদের প্রতি টিকিটে ১০ ডলার করে বাড়তি ফি দিতে হবে।

অন্যদিকে, অভ্যন্তরীণ রুটে চলাচলকারীদের প্রতি টিকিটের জন্য উন্নয়ন ফি দিতে হবে ১০০ টাকা ও নিরাপত্তা ফি ৭০ টাকা। অভ্যন্তরীণ রুটে যাত্রীদের খরচ বেড়েছে ১৭০ টাকা।

যাত্রীকে প্লেনের টিকিট কেনার সঙ্গে এয়ারলাইনস কোম্পানিকে এই টাকা পরিশোধ করতে হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

মাসিক আর্কাইভ