1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অস্ত্রসহ কিশোর গ্যাং গ্রুপের ৪ সদস্য গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১ ১১:৫৬ pm

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কিশোর গ্যাং ‘গাজী গ্রুপের’ চার সদস্যকে দেশি অস্ত্রসহ আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। আটকরা হলেন- রুবেল (১৮), শাকিল খান(১৯), নাইম(২০)ও খাইরুল ইসলাম(২০)।

শনিবার (৭ আগস্ট) রাতে র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত ১টার দিকে র‍্যাব-২ এর একটি দল রাজধানীর মোহাম্মদপুর থানার বসিলা তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে আলোচিত কিশোর গ্যাং ‘গাজী গ্রুপের’ চার সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি চাকু ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান, আসামিরা সংঘবদ্ধভাবে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আটকদের প্রত্যেকের শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন রয়েছে যা তাদের উশৃঙ্খল জীবনযাপন এবং বিভিন্ন সময়ে প্রতিদ্বন্ধী কিশোর গ্যাং গ্রুপের সঙ্গে সংঘর্ষের চিহ্ন। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান এএসপি ফজলুল।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ