1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দুই ক্যাটাগরির ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতের সুখবর ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান পয়লা বৈশাখে বন্ধ থাকবে দুই মেট্রো স্টেশন ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট দ্বৈত আবহাওয়ার কবলে দেশ, একইসঙ্গে তাপপ্রবাহ ও কালবৈশাখীর শঙ্কা ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী পয়লা বৈশাখে ডিসি হিল-সিআরবি ঘিরে যান চলাচলে সিএমপির বিশেষ নির্দেশনা নেত্রকোনা জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

অর্ধশতাধিক প্রতিষ্ঠানের বিক্রেতা ‘উধাও’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২০ ২:৪০ pm

টানা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে দেশের শেয়ারবাজারে। এতে প্রতিদিনই বাড়ছে লেনদেন ও মূল্য সূচক। দফায় দফায় দাম বাড়িয়েও কিছু প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট কিনতে পারছেন না বিনিয়োগকারীরা। কিছুদিন ধরেই বাজারে এই চিত্র দেখা যাচ্ছে। রোববার (১৬ আগস্ট) সেই পালে যেন আরও হাওয়া লেগেছে। অর্ধশতাধিক প্রতিষ্ঠানের বিক্রেতা ‘উধাও’ হয়ে গেছে।

কিছু বিনিয়োগকারী দফায় দফায় দাম বাড়িয়েও এসব প্রতিষ্ঠানের শেয়ার কিনতে পারছেন না। অথচ এর মধ্যে অন্তত এক ডজন কোম্পানি আছে, যারা বছরের পর বছর ধরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিচ্ছে না।

লভ্যাংশ না দিয়ে পচা বা ‘জেড’ গ্রুপের কোম্পানির তালিকায় স্থান করে নেয়া এসব প্রতিষ্ঠানের শেয়ার দাম হু হু করে বাড়াকে সন্দেহজনকভাবে দেখছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, দীর্ঘদিন পর বাজারে সুবাতাস বইতে শুরু করেছে। এই সুযোগকে কাছে লাগিয়ে একটি শ্রেণী পচা কোম্পানি নিয়ে খেলা করছে। তার ফলেই জেড গ্রুপের শেয়ার দাম বাড়ছে।

রোববার দাম বাড়ার তালিকায় সবার ওপরে উঠে এসেছ সানলাইফ ইন্স্যুরেন্স। অথচ সকালেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ঘোষণা আসে কোম্পানিটি ২০১৯ সালের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ দেবে না। লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানানোর কারণে আজ কোম্পানিটির শেয়ার দামে কোনো সার্কিট ব্রেকার ছিল না। ফলে ১০ শতাংশের সার্কিট ব্রেকার ভেঙে কোম্পানিটির শেয়ার দাম ১৪ শতাংশ বেড়েছে।

এদিকে একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার কারণে মূল্য সূচকেরও বড় উত্থান দেখা দিয়েছে। লেনদেনের প্রথম ২০ মিনিটে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৭৫ পয়েন্ট বেড়ে যায়। সূচকের এই উল্লম্ফন অব্যাহত থাকায় লেনদেন শুরুর সাড়ে তিন ঘণ্টার মধ্যে ডিএসইর প্রধান সূচক দেড়শ’ পয়েন্ট বেড়ে গেছে।

সূচকের এই উল্লম্ফনের মধ্যে লেনদেনে অংশ নেয়া ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ২৮টির। আর ৮টির দাম অপরিবর্তিত রয়েছে। এক ঘণ্টা লেনদেন বাকি থাকতেই বাজারটিতে লেনদেনের পরিমাণ ১১শ’ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ