1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল : তারেক রহমান হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু  শ্রমিকদের কল্যাণে বিএনপি সবচেয়ে বৃহৎ কর্মপরিকল্পনা দিয়েছে: নজরুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম নয়াপল্টনে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী বৃষ্টি-ভাড়া অজুহাতে বাজারে আগুন, চাপে ক্রেতারা এবার পুরস্কার পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য, তালিকা প্রকাশ দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

অভিনয়ের বাইরে হাতে কাস্তে নিয়ে এক অন্য জয়া!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৮:১৯ pm

রুপালি পর্দার বাইরে জয়া আহসানের সবচেয়ে বড় পরিচয় তিনি একজন চাষি। অভিনয়ের ব্যস্ততা আর তারকাখ্যাতির মাঝেও প্রকৃতির প্রতি তার টান কখনো ম্লান হয়নি। সুযোগ পেলেই ছাদবাগানের চাষি হতে দেখা যায় তাকে। এবার সেই চিরচেনা ঝলকই ভক্তদের সাথে ভাগ করে নিলেন জয়া আহসান।

মঙ্গলবার (২৪ মার্চ) সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন জয়া। সেখানে ভিন্নভাবে দেখা মেলে তার। একটি আরামদায়ক পোশাকে, মাথায় হ্যাট পড়ে প্রাণবন্ত জয়া সবজির খামারে সময় দিচ্ছেন। শুধু তাই নয়, বাংলার কৃষকদের মতোই হাতে কাস্তে নিয়ে কলা গাছ থেকে কলার ছড়া কাটছেন তিনি।

ভিডিওতে হাস্যোজ্জ্বল জয়াকে দেখা যায় খুবই যত্ন করে কাঁচি দিয়ে শসা কাঁটছেন, করলা তুলছেন। এছাড়াও বাগানের বিশাল অংশজুড়ে ছিল লাল ডাঁটা শাক। যেগুলো দক্ষ চাষীর মতোই মাথায় হ্যাট পরে হাত দিয়ে তুলছেন জয়া।

জনপ্রিয়তার উচ্চতায় পৌঁছেও জয়া থাকতে ভালোবাসেন মাটির সঙ্গে মিশে। সুযোগ পেলেই ছুটে যান প্রকৃতির কাছে, কাটান নিরিবিলি সময়।

প্রকৃতির সঙ্গে জয়ার যেন আত্মিক বন্ধন রয়েছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সকালবেলা মাটি না হাতালে আমার ভালো লাগে না। এটা আমার কাছে থেরাপির মতো। আমি সব সময় বলি, যারা অভিনয় করে বা ক্রিয়েটিভ কোনো কিছুর সঙ্গে জড়িত, তাদের মাটির কাছে যাওয়া উচিত। প্রকৃতির কাছে গিয়ে সময় কাটাও। এটা অনেক উপকার দেয়। ১০টা বন্ধুর সঙ্গে আড্ডা দেয়ার চেয়ে গাছের সঙ্গে সময় কাটানো বেশি কাজে দেয়। এটা আমার নিজের জীবন থেকে দেখেছি।’



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ