1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
নেত্রকোনায় নানা আয়োজনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ জুলাই সনদের প্রত্যেকটি শব্দ আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী আনন্দ শোভাযাত্রা,কাবাডি,নাচে,গানে সরকারি শিশু পরিবারে বর্ণাঢ্য আয়োজন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বিসিক উদ্যোক্তাদের জন্য ২০০০ কোটি টাকা ঋণের ব্যবস্থা করছি : শিল্পমন্ত্রী দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১০৫ ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

অবশেষে দ্বিতীয় স্ত্রীকেই বেছে নিলেন আলোচিত সেই প্রবাসী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ৫:০৯ pm

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী স্বামী মইনুল ইসলামকে নিয়ে দুই স্ত্রীর মারামারির অবসান হলো। সামাজিক বৈঠকের মাধ্যমে মালদ্বীপ প্রবাসী মইনুল বেছে নিলেন দ্বিতীয় স্ত্রীকেই।

সোমবার দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদের কার্যালয়ে সামাজিক বৈঠকে এই সিদ্ধান্ত নেন মইনুল। প্রথম স্ত্রী সানজিদাকে তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রী তমাকে নিয়ে সংসার করার কথা জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে চেয়ারম্যান মামুনুর রশিদ জানান, উভয় পরিবারের লোকজনের মতামতের ভিত্তিতে আগামী পনের দিনের মধ্যে দেশের প্রচলিত আইন মোতাবেক এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা মহিলা লীগের সভাপতি শিরিন সুলতানা, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লালুর রশিদ দোলন, যুবলীগ নেতা কামরুল হাসান বাকীসহ সানজিদা এবং মইনুলের আত্মীয়স্বজন।

গত ১৮ আগস্ট করোনাভাইরাস মহামারিতে দেশে ফিরেন মালদ্বীপ প্রবাসী মইনুল ইসলাম। তাকে বরণ করতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে হাজির হন দুই স্ত্রী। কিন্তু কাকে ফেলে কার কাছে যাবেন, এই নিয়ে দুই স্ত্রীর মাঝে হাতাহাতির ঘটনা ঘটে।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেই প্রবাসী জানান, এই দুইজনই তার স্ত্রী। একজনকে আগে বিয়ে করেছেন এবং অন্যজনকে তিনি পরবর্তী সময়ে মোবাইলে বিয়ে করেছেন। পরিস্থিতি তীব্র আকার ধারণ করলে দুই স্ত্রীসহ প্রবাসীকে কাছের থানায় নিয়ে যাওয়া হয়। পরে পারিবারিক সমাধানের জন্য পরিবারের লোকজনের কাছে তাদের হস্তান্তর করা হয়।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ