1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সীমান্ত রক্ষায় শৃঙ্খলা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ স্বরাষ্ট্র উপদেষ্টার কুয়ালালামপুরে অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ১৫০ বিদেশি আটক বাংলাদেশে পৌঁছেছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার মৃত্যু আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ, সন্ধ্যায় ঘোষণা যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনা বৃদ্ধি গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় আনবে লালমোহনে ইউপি সদস্যের ছাগল চুরি; জবাই করে নিয়ে গেল চোরের দল গিনেস রেকর্ডে স্থান পেল বাংলাদেশের ৫৪টি পতাকা হাতে প্যারাসুট জাম্প আগামীকাল ঢাকায় আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত: নজরুল ইসলাম খান

অপারেশন ডেভিল হান্ট : গাজীপুরে এ পর্যন্ত আটক ৮১

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:৩২ pm

গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগের হামলার পর এবং অপারেশন ডেভিল হান্ট অভিযানে এ পর্যন্ত ৮১ জনকে আটক করা হয়েছে।

আজ রোববার (৯ ফেব্রুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) আমির হোসেন এবং গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকদের মধ্যে ৪০ জন গাজীপুর মহানগরের। এর মধ্যে ১৬ জনকে অপারেশন ডেভিল হান্ট অভিযান শুরুর আগেই আটক করা হয়েছিল। এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাইরে কালিয়াকৈর, কাপাসিয়া, শ্রীপুর, কালিগঞ্জ ও জয়দেবপুর থানা এলাকা থেকে ৪০ জনকে আটক করা হয়েছে।

এদিকে গ্রেপ্তার আতঙ্কে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গ্রামের বাড়ি ধীরাশ্রম এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে। অধিকাংশ বাড়িতে এখন তালা ঝুলছে। কোনো কোনো এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে। গত রাতে ধীরাশ্রম এলাকায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী।

এর আগে গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গাজীপুর মেট্রো সদর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন শিক্ষার্থী। তারা জানান, আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে লুটপাট করা হচ্ছে এমন সংবাদ তাদেরকে জানানো হয়। খবর পেয়ে তারা সেখানে যান। তাদেরকে ফাঁদে ফেলে আটকে রেখে মারধর করা হয়। এ ঘটনার পরদিন শনিবার গাজীপুরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। হামলায় জড়িত ১৬ জনকে আটক করা হয়।

তবে গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আ ক ম মোজাম্মেল, রাসেল, জাহাঙ্গীরসহ সকলকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। সেই ঘটনার পরপরই সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণা করে সরকার।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

মাসিক আর্কাইভ