
নীলফামারীর সৈয়দপুর সাকেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পালের চাকুরী জীবনে এক দর্শক পূর্ন হওয়ায় বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান মন্ডলের পক্ষে ব্যবসায়ী রাজিব রায় ফুলেল শুভেচ্ছা জানান। মঙ্গলবার রাতে শহীদ ডা: জিকরুল হক সড়কের খোরাক হোটেলে ফুলের তোরা দিয়ে
এ ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।
এ সময় বেশ কয়েকজন সংবাদ কর্মী উপস্থিত ছিলেন । উল্লেখ যে অশোক কুমার পাল সৈয়দপুরে উক্ত দায়িত্বে এখনো কর্মরত আছেন। সৈয়দপুরে সফল ভাবে দায়িত্ব পালন করায় সৈয়দপুরবাসী তাঁর সফলতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন। শুভ হোক তাঁর পথ চলা।
ভিন্নবার্তা/এমএসআই